২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাঁচ তারকা হোটেলে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিল। জানা গিয়েছে, বুধবার ভোররাতে শুটিং থেকে নিজের হোটেলে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে সকাল বেলায় উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে হাজির রয়েছে পুলিশও। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তার আশীর্বাদ হয়েছিল। এরপরে কী এমন ঘটল, যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন অভিনেত্রী।

যদিও এখনও পুলিশ নিশ্চিত ভাবে কিছু জানায়নি। অভিনয়ে ছাড়া নৃত্য ও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। একটি সূত্র জানাচ্ছে, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তার জেরেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। সাতসকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো হতবাক অভিনেত্রীর ফ্যানেরা। শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগত-ও। উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কজন তারকার এমন আকস্মিক মৃত্যু ঘটেছে। যার জেরে কেঁপে উঠেছে সিনে জগত। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই মামলার তদন্তও চলছে। এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের একবার এল এমনই এক মৃত্যুর খবর। অকালে চলে গেলেন ২৮ বছরের ভিজি চিত্রা।