২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ফের ট্রলের শিকার নুসরাত

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

আবারো ট্রলের শিকার হলেন নুসরাত জাহান! রিল ভিডিও বা কোনও উৎসবকে কেন্দ্র করে নয়। এবার ট্রলিংয়ের কারণ তাঁর ফটোশ্যুট। বছর ফুরিয়ে এলেও উৎসবের মৌসুম ফুরায়নি। বিয়েবাড়ি আছে। বড়দিন, ইংরেজি নববর্ষও বাকি। আর বাঙালি উৎসবপ্রেমী। তাই বিশেষ দিনে স্পেশাল কিছু দেখানোর টিপস দিয়েছেন সাংসদ-তারকা। স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাকে নিজেকে সাজিয়ে ভিডিও শ্যুট করে। সেই ক্লিপিং শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সেখানেই উড়ে এসেছে মন্তব্য, ‘শুধু ফটোশ্যুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে!’ কোনও উত্তর দেননি বসিরহাটের সাংসদ। তবে কাজে করে দেখিয়েছেন। অতি সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন তাঁর নির্বাচনী কেন্দ্রে। একুশের নির্বাচনের আগে শাসকদলের নতুন পদক্ষেপ ‘দুয়ারে সরকার’-এর কাজ ঠিকমতো হচ্ছে কি না বসিরহাটে, দেখতে। বসিরহাটের নানা অঞ্চল ঘুরে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা যায় তাঁকে। শোনেন বাসিন্দাদের কথা। সেলফিও তোলেন অঞ্চলের মানুষের সঙ্গে। সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রীর ফ্যান ক্লাব। ট্রলিংয়ের ‘জবাব’ হিসেবে। এভাবেই উঠতে-বসতে সেলেবদের ট্রোল করাটা যেন নেটিজেনদের নিউ নর্মালের নয়া অভ্যাস হয়ে দাঁড়িয়েছে! কে কাকে বিয়ে করবেন, নতুন বৌয়ের চেহারা, চুলের স্টাইল, সিঁদুর পরানোর ধরন-কিচ্ছু বাদ নেই এই তালিকা থেকে। সম্প্রতি বিয়ে করে বিচ্ছিরি ভাবে ট্রলড হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। নুসরত জাহানও ট্রলড হন প্রায়ই। উৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে। রিল ভিডিয়োর জন্য। এবং প্রতিবাদী সত্ত্বার জন্য। কিছু দিন আগেই এই ‘লাভ জিহাদ’ নিয়ে মুখ খুলেছিলেন তারকা, ‘‘ভোট এলেই ‘লাভ জিহাদ’ শব্দটা ঘুরে ফিরে আসে। অথচ দুটো শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ। কিছুতেই পাশাপাশি বসতে পারে না।’’