২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইরি বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জে মৌসূমী ইরি বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। শীত ও কুয়াশা উপক্ষো করে তৈরী করা জমিতে (প্লট) ধানের বীজ বোপন শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে এবার ৬ হাজার ৯৬৭ হেক্টর জমিতে এই ধানের বীজ বোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই নদী নালা খাল বিলসহ বিভিন্ন স্থানে ৪ হাজার ৫১৫ হেক্টর জমিতে এ ধানের বীজ বোপন করা হয়েছে। এসব বীজতলায় ২৮, ২৯, ৭৪, ৮১সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বোপন করা হয়েছে ও হচ্ছে। তবে শয্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ বীজতলা বোপন কাজ চলছে প্রায় দিন রাত। ২/১ সপ্তাহের মধ্যে নির্ধারিত হেক্টর জমিতে বীজতলা তৈরী ও বোপন শেষ হবে। স্থানীয় আদর্শ কৃষকরা বলছেন, এবার কিছুটা আগেই এ বীজতলা তৈরী ও বীজ বোপনের কাজ শুরু করা হয়েছে। এ ধানের বীজ বোপনের সাথে সাথে শীত ও ঘন কুয়াশা ঝেকে বসেছে।

এ কুয়াশাজনিত কারণে ধানের চারা গজাতে জটিলতার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উর্ধতন কর্মকর্তারা বলছেন, এবার আবহাওয়া অনুক’লে থাকলে বীজতলায় ধানের বীজ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে মাঠে মাঠে এসব ধানের চারা রোপনের কাজ শুরু হবে বলে তারা উল্লেখ করেন।