২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতে হবে : খাদ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতেই হবে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল; বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও যাদের মনোবাসনা পূর্ণ হয়নি; আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। তারা এবং তাদের অনুসারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের কথা তুলে ধরে সভায় মন্ত্রী বলেন, জনগণের সাংবিধানিক অধিকার ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মহান জাতীয় সংসদে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন পাস হয় এবং ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মন্ত্রী জনসচেতনতা সৃষ্টির জন্য সারাদেশে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের উপর জোর দেন। অনুষ্ঠানে মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুজিব শতবর্ষ উপলক্ষে ৬৪ টি জেলা, সকল উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, ভোক্তা, খাদ্য নির্মাতা, নির্বাচিত সকল পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রচার-প্রচারণামূলক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে মুজিব শতবর্ষ উপলক্ষে ২৫টি উপজেলায় প্রচার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২০১৯-২০২০ অর্থবছরে উদ্ভাবনী কর্মসূচিতে গ্রেড প্রাপ্ত হোটেল-রেস্তোরাঁ সমূহকে অ্যাপ ভিত্তিক মনিটরিং (নজর) এর আওতায় আনার জন্য হোটেল কস্তুরীর সাথে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান জানান। এই অ্যাপস এর মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার কার্যালয় থেকেই এসমস্ত হোটেল-রেস্তোঁরার কিচেন ও রান্নাঘরের পরিবেশ মনিটরিং করতে পারবে। পর্যায়ক্রমে এর সম্প্রসারণ সারা দেশে করা হবে বলে সভায় জানানো হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুল নাসের খানসহ কর্তৃপক্ষের অন্য সদস্যগণ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।