২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দুবাইয়ের হাসপাতালে ডিপজল

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, শারীরিক অবস্থা খারাপ নিয়েই সম্প্রতি দুবাই যান ডিপজল। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে হাসপাতালে ভর্তি হবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে, চিত্রনায়ক জায়েদ খান আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’ অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন। এ যাত্রায় কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।