২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করতে হবে’

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন  বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য শব্দ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিন্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি এক বিবৃতিতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে আমির হোসেন আমু বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ওরা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশের সংবিধানেও বিশ্বাসী নয়। এইসব স্বাধীনতা বিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে  কঠিন শাস্তি হওয়া উচিত। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে শুধু তাদেরকেই নয়, যারা দেশকে অস্থিতিশীল করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে  মুক্তিযুদ্ধের চেতনায় বার বার আঘাত হানতে চায় সেইসব ইন্ধনদাতা ও তাদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানান আমির হোসেন আমু। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সতর্ক ও ১৪ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণনেতা।