২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা থেকে পুরুষাঙ্গ কাটা মাদ্রাসা ছাত্র উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রীজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইমরান হোসেন ওরফে ইব্রাহিম নামে এক কিশোরকে উদ্ধার সোনারগাঁ থানা পুলিশ।গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। আহত ইমরান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। সে উলুকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ হাওলাদার জানান, মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রীজের নিচে ইমরান নামের এক কিশোরের পুরুষাঙ্গ কাটা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বালুয়াদিঘির পাড় এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে সে পানাম সিটিতে ঘুরতে যাওয়ার সময় পানাম সিটি এলাকায় রাস্তার মধ্যে পেছন থেকে চোখ ও মুখে কালো কাপড় বেঁধে স্প্রে করে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরেরর জ্ঞান ফিরলে সে পানাম সিটির পাশ থেকে একটি সিএনজি নিয়ে চিকিৎসার জন্য মোগরাপাড়া চৌরাস্তায় ফুট ওভার ব্রীজের নিচে এসে অচেতন হয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত ইমরানের বড় ভাই ওমর ফারুক জানান, এ ঘটনার হামলাকারীদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবী করছেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদ্রাসার ছাত্রের পুরুষাঙ্গ কাটার ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। তবে, এ ঘটনায় আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।