২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মাধ্যমিকে পদোন্নতি পাচ্ছেন ৬ হাজারের বেশি শিক্ষক

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মুজিববর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  এর মাধ‌্যমে ৬ হাজারেরও বেশি সহকারী শিক্ষক প্রথম শ্রেণির নন-ক্যাডার শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন।   মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, মুজিববর্ষেই বিশাল পদোন্নতি বাস্তবায়ন করার চেষ্টা চলছে। যা হবে মুজিববর্ষের বিড়াট অর্জন। ইতোমধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে এই সংক্রান্ত কমিটি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, ‘মুজিববর্ষে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাই না। এরই মধ্যে আমাদের বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।’ সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নন-ক্যাডার শিক্ষক পদে কর্মরত আছেন ১০ হাজার ৫০০ জন।   এর আগে, গত ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পদোন্নতির ফলে শিক্ষকদের কোনো আর্থিক সুবিধা না বাড়লেও সামাজিকভাবে তাদের মর্যাদা বাড়বে। শিক্ষাক্ষেত্রে এর একটি ইতিবাচক প্রভাব দেখা যাবে। এছাড়া, পদোন্নতির এ জট খুলে গেলে মাধ্যমিকের ওপরের বিভিন্নভাবে পদায়নও সম্ভব হবে। তবে, বিভিন্ন বিধি বিধানের কারণে এখনো অনেক শিক্ষকের পদোন্নতি আটকে যেতে পারে। এছাড়া, বিএড না থাকার শর্ত লঙ্ঘন, সমন্বিত মেধা তালিকা না থাকার কারণে কিভাবে পদোন্নতি দেওয়া হবে, তা নিয়েও অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন, ‘বিধি মেনে অর্থাৎ ২০১৮ খ্রিস্টাব্দে যে পদ্ধতি অনুসরণ করে পদোন্নতি দেওয়া হয়েছে, সে পদ্ধতি অনুসরণ করে পদোন্নতি দিলে কারও কোনো অভিযোগ থাকবে না।’  জানতে চাইলে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো.বেলাল হোসেন বলেন, ‘ত্রুটি দেখতেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।  শিক্ষকরা চাইলে অনলাইনে ও সরসারি লিখিতভাবে তাদের অভিমত  জানাতে পারবেন। বিধি অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যেই খসড়া তালিকা সংশোধন করা হবে।’এরপর চূড়ান্ত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও তিনি জানান।