২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একযোগে উদ্বোধন : রেলমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

পদ্মা সেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আমরা আশা করছি এবং প্রকল্প সংশ্লিষ্টদের জানিয়েছি, পদ্মা সেতু উদ্বোধনের শুরুটা যেন সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে।

ইতোমধ্যে পদ্মা সেতুতে সড়ক পথের পাশাপাশি রেলপথের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজ ইতোমধ্যে বেশিরভাগই হয়ে গেছে বলেও জানান রেলপথ মন্ত্রী। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার কারখানার উৎপাদন পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ১৬৮ কিলোমিটার রেললাইনের স্লিপার চীনের এই কোম্পানি থেকেই তৈরি হবে। পরে প্রায় ঘণ্টাখানেক স্লিপার কোম্পানির বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন রেলপথ মন্ত্রী। সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন এ সময় রেলমন্ত্রী ও আগত অতিথিদের জানান, স্লিপার লেইং সেটিংয়ে বর্তমানে দুইশো স্থানীয় কর্মী কাজ করছেন। তারা সিআরইসির সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করেছেন। চলতি বছরের ২২ আগস্ট থেকে কারখানাটি ছোট পরিসরে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কারখানাটি খুব ভালোভাবে তাদের কর্যক্রম পরিচালনা করছে বলে জানান প্রকল্প পরিচালক ওয়াং কুন। সিআরইসির তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শনকালে রেলপথ মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপি প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন, জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।