২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রবল পাকিস্তানে

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

কাল বিলম্ব না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছে দেশটির সরকার বিরোধী ১১ দলের সমন্বয়ে গঠিত জোট ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’(পিডিএম)। সোমবার পাকিস্তানের মুলতান শহরে সরকারের জনসমাবেশ বিরোধী বাঁধা অতিক্রম করে জোটটি বিক্ষোভ প্রদর্শন করে এই দাবী জানায়। দেশটিতে যখন করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন সরকার সভা সমাবেশের উপর কঠোরতা আরোপ করেছে। এ নিয়ে সরকার এবং জোটটির মধ্যে বিপরীত মনোভাব বিরাজ করছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার মুলতান জেলা প্রশাসন সকল ধরণের সভা সমাবেশের অনুমতি নাকচ করে দেয়। পুলিশ এবং জেলা প্রশাসন দেশটির বিভিন্ন জায়গা, ভ্যেনু, কিলা কোহনা কাসিম বাগ স্টেডিয়ামের চারপাশ অবরোধ করে রাখে। তবে বিরোধী জোট পিছু হটতে অস্বীকৃতি জানায় এবং বাঁধা উপেক্ষা করে সমাবেশকে সফল করার পরিকল্পনা করে।

এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো সমর্থকরা মুলতানের ঘাঁটা ঘর চক স্থানে সমবেত হন। সেখানে প্রধান নেতা হিসাবে উপস্থিত ছিলেন জমিয়ত-ই-উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।।