২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভাস্কর্য ও মূর্তি নিয়ে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যা সমাধান করা যায়। উসকানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে।’ আজ মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. ফরিদুল হক খান বলেন, সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।   আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ওমরা হজ পালনে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বাড়ানো, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা, জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে, হজে গমন সহজ ও নিরাপদ হয়েছে। সেটি আরো গতিশীল করা হবে। ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে জানিয়ে ফরিদুল হক খান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের কার্যক্রম চলমান আছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সেতু হিসেবে কাজ করতে পারেন।