২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নাইজেরিয়ায় ৪৩ কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৪৩ কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার দেশটির কশোবি নামক প্রত্যন্ত এক গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিকদের সবাইকেই বাঁধার পর গলা কেটে হত্যা করা হয়। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওই ধানক্ষেতে কাজ করা মোট ৬০ জন কৃষকের মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বলেন, ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে ছয়জনকে। এ হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।  স্থানীয় এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।  এর আগে, গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা। দেশটির উত্তর-পূর্বাংশে বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।