২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা যুবকের লাশ উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সের একটি ঘরে আটক থাকা যুবকের লাশ পাওয়া গেছে।  রোববার (২৯ নভেম্বর) ভোরে জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলতে দেখেন দায়িত্বরত গ্রাম পুলিশ। তাকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত যুবকের নাম মোফাজ্জল হোসেন (২৬)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামে ১২ দিন আগে বিয়ে করেন তিনি। পারিবারিকভাবেই তার বিয়ে দেওয়া হয়। তার শ্বশুরের নাম রফিকুল ইসলাম। মোফাজ্জলের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন।  মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল। মোফাজ্জলের শ্বশুরসহ তার পরিবারের সদস্যরাও পালিয়ে গেছেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান মুঞ্জিলের সঙ্গে মোবাইল ফোনে এই প্রতিবেদকের কথা হয়।   তখন ইউপি চেয়ারম্যান মুঞ্জিল জানান, কয়েকদিন বিয়ে হলেও রফিকুলের মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন। তিনি আর সংসার করতে চাচ্ছিলেন না। দুইদিন আগে মোফাজ্জল তাকে নিতে শ্বশুরবাড়ি আসেন। শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন মোফাজ্জলকে ইউনিয়ন পরিষদে রেখে যান। রোববার দুইপক্ষের লোকজনের মিমাংসায় বসার কথা ছিলো। এজন্য রাতে মোফাজ্জলকে ইউপি ভবনের একটি কক্ষে রাখা হয়। ভোররাতে দায়িত্বরত গ্রাম পুলিশ জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হয়।  তবে নিহতের চাচাত ভাই উজ্জ্বল আলীর অভিযোগ, মোফাজ্জলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, মোফাজ্জল ও তার স্ত্রীর কলহ নিয়ে শনিবারও তারা ইউনিয়ন পরিষদে বসেছিলেন। তখন চেয়ারম্যান বলেছিলেন, দেনমোহরের ১ লাখ ২০ হাজার টাকা এবং ভরণপোষণের আরও ১০ হাজার টাকা দিয়ে মোফাজ্জলকে নিয়ে যেতে হবে। রোববারের মধ্যে টাকা না দিলে মোফাজ্জলকে মাদকদ্রব্য দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।  রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাশের সুরতহালের সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাত দেখা যায়নি। তবে তাকে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওসি আরও বলেন, এটি ‘হত্যা’ নাকি ‘আত্মহত্যা’ তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে। তবে চেয়ারম্যানকে দেখা যাচ্ছে না। নিহত মোফাজ্জলের শ্বশুরবাড়ির লোকজনও পলাতক। কারও বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হবে।