২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গজারিয়ায় লঞ্চের ধাক্কায় টহলরত ৬ নৌ পুলিশ আহত.

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌ-পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, গজারিয়া নৌ থানা পুলিশের এসআই মো.মজিবর রহমান, এসআই মো.আ: ছালাম, এ এস আই মো. হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো. শাহিন। শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর থ্রী এংঙ্গেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। এমভি রাসেল-২ নামক যাএীবাহী লঞ্চটি চাঁদপুর হতে নারায়ণগঞ্জ মুখী দৌলতপুর থ্রী এংঙ্গেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝ অতিক্রম করার সময় গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পীড বোর্ডকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্পীড বোটে থাকা ৬ নৌ-পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে এস আই মজিবর রহমান কে আশংকা জনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে আার বাকি আহত পুলিশ সদস্যদের ভবেরচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানাযায়। এমভি রাসেল-২ লঞ্চটি এবং লঞ্চের চালক ও হেলপার উভয় গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে।