২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জায়েদ-মিশার বিরুদ্ধে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে আবারও মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম। ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন করেন শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো ১৮৪ শিল্পী

অন্যায়ভাবে বাতিলকৃত ১৮৪ জন চলচ্চিত্র শিল্পীর পূর্ণ সদস্যপদ ফেরত এবং মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগের দাবিতে এ মানববন্ধনে অংশ নেন সাদিয়া মির্জা, বেবি, পারভীন, ডেঞ্জার নাসিম, লিটনসহ বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পী।

মানববন্ধনে বঞ্চিত শিল্পীরা বলেন, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যায়ভাবে আমাদের পদ বাতিল করেছে। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে এবং আমাদের পদ ফিরিয়ে দিতে হবে।

অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘আমার ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এ রকম আরও অনেকের সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু মিশা সওদাগর ও জায়েদ খান প্রতিহিংসা চরিতার্থ করতেই আমাদের সদস্যপদ বাতিল করেছে।’

এর আগে, ১৯ জুলাই মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে এফডিসির সামনে মানববন্ধন করেছিলেন সদস্যপদ হারানো ১৮৪ শিল্পী। উল্লেখ্য, ২০১৭-১৮ সালের শিল্পী সমিতির নির্বাচনে সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা-জায়েদ প্যানেল নির্বাচিত হওয়ার পর এ তালিকা নেমে এসেছে ৪৪০ জনে। এরপরই বিষয়টি নিয়ে সোচ্চার বঞ্চিত শিল্পীরা।