২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবার ‘মি টু’ আন্দোলনে মুখ খুললেন মাধুরী

ncitynews24
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০১৯ | আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে ‘মি টু’ আন্দোলন। বলিউডে রীতিমত ঝড় তুলেছে। বেরিয়ে এসেছে অনেক নিভৃতচারী গুণী মানুষের মুখোশও। অভিনেত্রী ও নারী নির্মাতা-কলাকুশলীদের যৌন হেনস্তার দায়ে অভিযোগের কাঠগড়ায় উঠেছে নানা পাটেকারসহ অনেক নামী দামি তারকার নাম।

একে একে প্রায় জনপ্রিয় তারকারা মুখ খুলছেন ‘মি টু’ নিয়ে। শাহরুখ-সালমান ও আমির খানেরাও পরিস্কার করেছেন নিজেদের অবস্থান। পাশাপাশি কঙ্গনা-দীপিকা ও ক্যাটরিনা-প্রিয়াঙ্কার মতো তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে।

এবার ‘মি টু’ নিয়ে কথা বললেন বলিউডের ‘চন্দ্রমুখী’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বেশ হতাশা প্রকাশ করেছেন যৌন হেনস্তায় অভিযুক্তদের তালিকায় নিজের পছন্দের ও শ্রদ্ধার মানুষদের নাম দেখে।

মাধুরী খুব আহত হয়েছেন আলোকনাথ, সৌমিক সেনের মতো মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায়। ভারতীয় গণমাধ্যম দাবি করছে মাধুরী জানিয়েছেন, এইসব ব্যক্তিদের সঙ্গে নিকট সম্পর্কই ছিল তার। কিন্তু ‘মি টু’ আন্দোলনের জেরে তাদের অজানা দিক জানার পর বেশ অস্বস্তিই হচ্ছে।

সম্প্রতি ‘মি টু’ আন্দোলন ও তাতে জড়িয়ে পড়া একসময়ের সহকর্মী আলোকনাথ এবং পরিচালক সৌমিক সেনের বিষয়ে জানতে চাওয়া হয়। সেখানেই মাধুরী জানান, আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে জেনে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি।

‘হাম আপকে হ্যায় কৌন’, ‘জামাইরাজা’সহ বহু হিট ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করেছেন আলোকনাথ। সব ক্ষেত্রেই মাধুরীর গুরুজনের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। তার সঙ্গে মাধুরীর কাজের সম্পর্কও ছিল রীতিমতো ভাল। সেই আলোকনাথের নামেই ‘মি টু’ অভিযোগের কথা জেনে প্রথমে বিশ্বাস করতে পারেননি মাধুরী।

ঠিক ততটাই বিস্মিত হয়েছিলেন ‘মি টু’ আন্দোলনে পরিচালক সৌমিক সেনের নাম ওঠায়। মাধুরীর সাম্প্রতিক হিট ছবি ‘গুলাব গ্যাং’-এর পরিচালক সৌমিক। মাধুরী বলেন, ‘ব্যাপারটা শকিং। কারণ প্রথমেই মনে হবে এদের আপনি চেনেন কিন্তু এভাবে চেনেন না। মনে হবে যে লোকটাকে তুমি চিনতে আর যার সম্পর্কে খবরে পড়ছ সেই দু’জন আলাদা মানুষ। এটা লজ্জার পরিচয়।’