২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন ‘ক্যাট এস৪২’ নিয়ে আসছে রিডিংভিত্তিক সংস্থা বুলিট। ফোনটি অসমতল, টেকসই এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। ফোনটিতে ব্যবহৃত সিলভার আয়ন ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক ৯ শতাংশ জীবাণুর বিস্তার রোধ করে।   এর উপাদানগুলোয় ব্যবহার করা হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি। এ প্রযুক্তি ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করলেও জীবাণুকে সরাসরি ধ্বংস করে না।

রিডিংভিত্তিক সংস্থা বুলিট এমনভাবে এন্ট্রি-লেভেল ডিভাইস তৈরি করেছে, যা শক্ত টেকসই এবং বহুমূখীভাবে নির্মিত। ফোনটি বায়োমাস্টার অ্যান্টিমাইক্রেবায়াল প্রযুক্তিতে সজ্জিত হয়ে আগামী বছরের বসন্তকালে বিশ্ব বাজারে পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় যার দাম পড়বে প্রায় ২৬ হাজার টাকা।  স্মার্টফোনটিতে থাকছে ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পহার্জের ব্যাটারি, ওয়াটার ও ডাস্ট প্রুফ,ওয়াটার প্রুফ ১ দশমিক৫ মিটার পানিতে ৩৫ মিনিট পর্যন্ত। অ্যান্ড্রয়েড ১০ যা ১১ পর্যন্ত বর্ধিত। ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রমের সঙ্গে থাকছে বর্ধিত স্টোরেজ। এ ছাড়া থাকছে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।   প্রতিষ্ঠানটি আরও বলছে, ২০২২ সালের দিকে অন্যান্য ক্যাট ফোনে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আনা হবে যেখানে যুক্ত করা হবে থার্মাল ইমেজিং স্লিমলাইন ও ফ্লাগশিপ এস৬২। এস৫২ স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৪৩ হাজার টাকা।
তথ্যসূত্র : ডেইলি মেইল