২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রী ১০০ কোটির মালিক

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

তরুণ প্রজন্মের কাছে এখন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দনা। গ্লামার দুনিয়ার খবর যারা রাখেন তাদের কাছে খুবই পরিচিত নামি এটি। দীপিকা, ক্যাটরিনা, দিশা পাটনির মতো বলিউডের সুপারস্টার সব নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন এই রশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রশ্মিকার ছবিই দেখতে পাবেন। তবে গ্ল্যামার দুনিয়া মানেই বলিউড নয়, আর বলিউডে তন্ন তন্ন করে খুঁজলেও রশ্মিকাকে খুঁজে পাবেন না। কারণ এখনও বলিউডে তিনি পা রাখেননি। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা।

২০১৬ সালে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’তে তিনি ডেবিউ করেন। কন্নড় ছাড়া তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা। তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনও অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন। রশ্মিকার জন্ম কর্নাটকের বিরাজপেটে। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। প্রচুর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তাঁর একটা ছবি দেখেই কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’র পরিচালকের পছন্দ হয়ে গিয়েছিল তাঁকে। পরিচালক নিজেই তাঁকে ছবির প্রস্তাব দেন। ২০১৭ সালে দক্ষিণী নায়ক রক্ষিত শেট্টিকে বিয়ে করেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। ফিল্ম ‘কিরিক পার্টি’ থেকেই তাঁদের পরিচয়। এই ফিল্মে রক্ষিত তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন। গ্ল্যামার দুনিয়ায় আসার পর থেকে এখনও পিছন ফিরে তাকাতে হয়নি রশ্মিকাকে। এখনও পর্যন্ত তাঁর প্রতিটা ফিল্মই বাণিজ্যিক ভাবে দারুণ সফল। খুব দ্রুত কেরিয়ারে উত্থান ঘটা রশ্মিকা এতদিন কর্নাটকের ক্রাশ হিসাবেই পরিচিত ছিলেন। এ বার কর্নাটকের পাশাপাশি ন্যাশনাল ক্রাশও হয়ে উঠলেন। তাঁর অসম্ভব মিষ্টি হাসি। রশ্মিকার হাসিতে নাকি জাদু রয়েছে। আর ভুবন ভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম। তাঁর নাম দিয়ে এত পরিমাণ সার্চ হয়েছে গুগলে যে তিনিই এখন ন্যাশনাল ক্রাশ। এর আগে বলি অভিনত্রী দিশা পাটানি হয়েছিলেন ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকেও পিছনে ফেলে এগিয়ে এলেন রশ্মিকা। যে ভাবে রশ্মিকা এগোচ্ছেন তাতে খুব তাড়াতাড়িই বলিউডে তিনি সুযোগ পেয়ে যাবেন. তাঁর বলি ডেবিউয়ের জন্য দেশ জুড়ে অপেক্ষায় রয়েছেন তাঁর লক্ষ লক্ষ ভক্ত।