২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়লেন মেসি

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমে গোলখরায় রয়েছেন এ তারকা। তার ক্লাব বার্সেলোনাও নেই সুবিধাজনক অবস্থানে। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতেও গোলখরায় থাকলেও সতীর্থদের পারফরম্যান্সে ঠিকই জয় তুলে নিচ্ছে তার দল। কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ের মাধ্যমে দেশের জার্সিতে ইতিহাসে নাম লেখালেন মেসি। হয়েছেন আরও একটি অনন্য রেকর্ডের মালিক। আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী ফুটবলার এখন তিনি।

পেরুর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এটি ছিল বাছাই পর্বে তাদের তৃতীয় জয়। মোট ৪ ম্যাচ খেলে এই তিন জয় পেয়েছে আকাশী-সাদারা। পেরুর বিপক্ষে ম্যাচ জিতেই আর্জেন্টিনার ইতিহাসে দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন মেসি। সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে পেছনে ফেলেছেন তিনি। চলতি মাসেই সবধরণের ফুটবল থেকে অবসর নিয়েছেন মাসচেরানো। আর্জেন্টিনার হয়ে ৮৪টি ম্যাচ জিতেছিলেন মাসচেরানো। এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছিলেন ১৪৭ ম্যাচ। মাসচেরানোর থেকে ৫ ম্যাচ কম খেলেই তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ১৪২ ম্যাচ খেলে মেসির জয় এখন ৮৫টি।