২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গোপন সফরে সৌদিতে নেতানিয়াহু, যুবরাজের সঙ্গে সাক্ষাত

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব গিয়ে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। গতকাল রবিবার (২২ নভেম্বর) সৌদি আরবের সমুদ্রবর্তী নিওম এলাকায় পম্পেওর উপস্থিতিতে মুহাম্মদের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাত করেন বলে উল্লেখ করা হয়। খবর হারেতজর।

ইসরায়েলের বার্তা সংস্থা কেএএন-এর সূত্রে রয়টার্স জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গতকাল রবিবার গোপনে সৌদি আরব সফর করেন এবং সৌদি যুবরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সাক্ষাত করেন।’ ইয়াদিয়াত সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা নেট জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বহির্বিশ্বের কাজে ব্যবহৃত একটি বিমান গতকাল বেনগুরিয়েন বিমানবন্দর থেকে সৌদি আরবের উপকূলীয় নিওম অঞ্চলের বিমান্দরে অবতরণ করে। এরপর সেখানে পাঁচ ঘণ্টা অবস্থান করে পুনরায় ইসরায়েল ফিরে আসে।’