২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দিল্লিতে বিলাসবহুল বাড়ি কিনলেন শাহরুখ খান

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

বলিউড বাদশাহ শাহরুখ খান দিল্লিতে বাড়ি কিনলেন। মুম্বাইতে মন্নত, দুবাইতে জন্নতের পাশাপাশি আলিবাগে একটি বাংলো রয়েছে শাহরুখ খানের। বাড়ি রয়েছে লন্ডনেও। পরপর ৪টি বাসস্থানের পর এবার দিল্লিতে ফের বাড়ি কিনলেন শাহরুখ খান। কিং খানের সেই বাড়ি ঘুরে দেখালেন সুপারস্টার পত্নী গৌরী খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিল্লির নতুন বাড়ির বেশ কয়েক ঝলক তুলে ধরেন গৌরী।  সম্প্রতি শাহরুখ খান আইপিএলের জন্য দুবাইতে হাজির হন। স্ত্রী, সন্তানদের নিয়ে জন্নতেই বেশ কিছুদিন কেটে যায় তার। ফলে শাহরুখের ৫৫-র জন্মদিনও এবার খান পরিবার দুবাইতেই সেলিব্রেট করে। শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে এই প্রথম শাহরুখ খানের মুম্বাইয়ের মন্নতের সামনে ভিড় দেখা যায়নি। যে বিষয়ে ভক্তদের বার্তা দিতে ভোলেননি শাহরুখ। তিনি বলেন, এবার যেন বেশ কিছুটা দূর থেকেই তাকে ভালোবাসা জানানো হয়।

এদিকে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। বুধবার যশরাজ স্টুডিওর অফিসে কিং খানকে দেখা যাওয়ায় শুরু হয়েছে জল্পনা।  এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নভেম্বরের ১৮ থেকেই সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন থ্রিলারের শুটিং শুরু করবেন শাহরুখ। যদিও ছবির নির্মাতা বা কিং খান, কেউই এ বিষয়ে কিছু অফিসিয়ালি জানাননি। বুধবার মুম্বাইয়ের আন্ধেরিতে যশরাজ স্টুটিওর অফিসে শাহরুখকে দেখা গেল নতুন লুকে।