২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় বাংলাদেশের সাদ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো নেমেছিল মাঠে। সেখান থেকে গত ১০ দিনে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, এমন দশজন সেরা ফুটবলারের তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই তালিকায় আছেন বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড সাদ উদ্দিন।  এই দশজনের মধ্যে থেকে সপ্তাহ সেরা বাছাই করা হবে ভোটের মাধ্যমে। ভোট দেওয়ার শেষ দিন ২১ নভেম্বর। এই তালিকায় বাংলাদেশের সাদ ছাড়া বাকি ৯ জনের মধ্যে ইরাক ও ইরান থেকে দুজন করে খেলোয়াড় রয়েছেন। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কোরিয়ান ও বাহরাইনের একজন করে ফুটবলার সপ্তাহ সেরার দৌড়ে আছেন।

দীর্ঘদিন পর বাংলাদেশ মাঠে ফিরেছে। নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দুই ম্যাচেই সাদ পুরো ৯০ মিনিট খেলেছেন। গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল স্বাগতিকরা। ওই ম্যাচ জয়ে নাবীব নেওয়াজ জীবনকে দিয়ে প্রথম গোলটি করান সাদ। ম্যাচটিতে ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের পাস অ্যাকুরেসি ছিল ৯২ শতাংশ। দশজনের তালিকায় থাকা সাদকে নিয়ে এএফসি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ফুটবল ফিরেছে’ ব্যানারে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে ২২ বছর বয়সী সাদ উদ্দিন দারুণ পারফরম্যান্স করেছেন। যা দেখে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা জেগে উঠেছে বাংলাদেশি ভক্তদের মনে। ১০ মাসে জাতীয় দলের প্রথম ম্যাচে ১২ মিনিটের মধ্যে মোহাম্মদ নাবীব নেওয়াজ জীবনের জন্য অসাধারণ একটি অ্যাসিস্ট করেছেন ঢাকা আবাহনী লিমিটেড উইঙ্গার। উজ্জীবিত হওয়ার মতো ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।