২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভার প্রথম ধাপের নির্বাচন’

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। কয়েক ধাপে সারাদেশের সব পৌরসভায় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।

বৃহস্পতিবার কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তিনি জানান, প্রথম ধাপে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। আর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী রবি কিংবা সোমবার।

বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এর মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। ইতোমধ্যে পাঁচ পৌরসভার তফসিল দিয়েছে ইসি।

এদিকে দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। গত ১৫ নভেম্বর প্রায় ১৯৬ পৌরসভার সব ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে তফসিল ঘোষণার পরে দুদিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।