২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভোগাচ্ছে ডিম-মাছ-মুরগির দাম

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজার। উৎপাদনের সঙ্গে সরবরাহ পর্যাপ্ত থাকায় বাজারে মাত্র ১০ থেকে ২০ টাকায় মিলছে বেশির ভাগ সবজি।

তবে সাধারণ মানুষকে ভোগাচ্ছে ডিম-মাছ আর মুরগির দাম।

শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক, ধামালকোট এবং কচুক্ষেত বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

এ সময় বিক্রেতাদের মুখে হাসি থাকলেও ক্রেতাদের দেখা গেছে মলিন মুখে।

৯০ টাকা ডজনের ডিম এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি কেনা যাচ্ছে ১৫০ থেকে ৬০ টাকা। পাকিস্তানি মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকা।

বাজারগুলোতে গরুর ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস আগের মতোই ৫০০ টাকা কেজি, খাসির মাংস ৬৫০ থেকে ৮০০ টাকা কেজি।

মাছ ও মাংসের দাম চড়া হলেও শাক-সবজির বাজার নিয়ন্ত্রণে রয়েছে। ভালো জাতের পেঁয়াজ ২০ টাকা এবং নতুন আলুর দাম ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।