২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবার আসছে করোনাভাইরাস ধ্বংসকারী মাস্ক

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে কোনো ওষুধ বা টিকা এখনো বাজারে আসেনি। ভাইরাসটি থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মুখে মাস্ক পরার মতো কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু সার্জিক্যাল বা কাপড়ের মাস্ক করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম না হওয়ায় সংক্রমণ ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে সুখবর হলো, বিজ্ঞানীরা এবার করোনাভাইরাস ধ্বংসকারী অ্যান্টিভাইরাল ফেস মাস্ক তৈরি করেছেন এবং ডিসেম্বরের মধ্যেই বাজারে আসছে এই মাস্ক।

মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের নটিংহাম টেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি অ্যান্টিভাইরাল ফেস মাস্ক কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধ্বংস করতে পারে। ডিসেম্বরের শুরুতেই এই মাস্ক বাজারে পাওয়া যেতে পারে। বেশিরভাগ মাস্ক যেখানে ৩ লেয়ার বিশিষ্ট হয়ে থাকে, সেখানে নতুন এই মাস্কে ন্যানো-কপারের তৈরি একটি অ্যান্টিভাইরাল লেয়ারসহ মোট ৫টি লেয়ার রয়েছে। এর কপারে থাকা আয়নের কারণে করোনাভাইরাস মারা যায় এবং পুনরুৎপাদন বন্ধ করে দেয়। নতুন এই মাস্কের ডিজাইনার ডা. গ্যারেথ কেভ বলেন, ‘আমরা যে ফেস মাস্ক তৈরি করেছি তা করোভাইরাসকে নিস্ক্রিয় করায় প্রমাণিত হয়েছে, এর অ্যান্টিভাইরাল স্তর ভাইরাসকে আটকে দেয় এবং ধ্বংস করতে পারে।’ তিনি বলেন, ‘প্রচলিত সার্জিক্যাল টাইপের মাস্কগুলোর সমস্যা হলো এটি কেবলমাত্র প্রবেশ বা প্রস্থান করার জন্য ভাইরাসকে আটকায়। কিন্তু মাস্কের মধ্যে ভাইরাস একবার আটকা পড়লে তা ধ্বংস করার মতো সক্রিয় ব্যবস্থা নেই। আমাদের নতুন অ্যান্টিভাইরাল মাস্কে ন্যানোপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা মাস্কে আটকে থাকা ভাইরাস ধ্বংস করে দেয়। আমরা মাস্কের বাইরের দিক এবং ভেতরের দিক- উভয় পাশেই প্রতিরোধক লেয়ার যুক্ত করেছি, ফলে এটি কেবল পরিধানকারীকেই নয় বরং আশেপাশের মানুষদেরও সুরক্ষা দেয়।’  পরীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাস ধ্বংসে এই মাস্কের সক্ষমতা ৯০ শতাংশ এবং ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাস ধ্বংসে সক্ষমতা ৯৯.৯৮ শতাংশ।  এ মাসেই মাস্কটির উৎপাদন শুরু করা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। বাজারে আসবে আগামী মাসে।