২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাকিবের নিরাপত্তায় গানম‌্যান নিয়োগ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

সাকিবের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেখা যায় তার সঙ্গে। মিরপুর শের-ই-বাংলা পেরিয়ে সাকিব যখন ইনডোরের দিকে যাচ্ছিলেন নিরাপত্তরক্ষীও তাকে অনুসরণ করেন। ইনডোরের আউটফিল্ডে বাংলাদেশি অলরাউন্ডারের অনুশীলনের পুরোটা সময় বেশ সতর্ক দেখা গেছে তাকে।

সাকিব আবারও মাঠ প্রদক্ষিণের সময় নিরাপত্তারক্ষীকেও দেখা যায়। জিম ও একাডেমি মাঠেও বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছায়ার মতো মিশে ছিলেন তিনি। অনুশীলন শেষে সাকিবের সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু একটা পরিস্থিতি এসেছে এজন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। এমন কোনও ধরণের বিষয় কখনও কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। আপাতত বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ এ ব্যবস্থা করেছে।’

গণমাধ্যমে এসেছে, উত্তর কলকাতায় কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে সাকিবের সমালোচনা হচ্ছে প্রবল। নিজের অবস্থান ব্যখ্যা করতে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ইউটিউবে ৭ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন সাকিব। যেখানে কলকাতার অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।  পরদিন সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তবুও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাকিবের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।