২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিএসইর মূল্য আয় অনুপাত কমেছে

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই মূল্য সূচকের পতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের তুলনায় কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়। এর মধ্যে তিন কার্যদিবসে দরপতন হওয়ায় বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এতে কমেছে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এবং বাছাই করা সূচক ডিএসই-৩০। অবশ্য বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মধ্যেও ডিএসইর অপর সূচক ‘ডিএসই শরিয়াহ্’ কিছুটা বেড়েছে।

প্রধান মূল্য সূচক ও বাছাই করা মূল্য সূচকের পতনের প্রভাবে কমেছে ডিএসইর পিই রেশিও। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬ দশমিক ৩১ পয়েন্ট। যা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ১৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ ডিএসইর পিই রেশিও আগের সপ্তাহের তুলনায় কমেছে দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ।

খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, সব থেকে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতের। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০ দশমিক ৩১ পয়েন্টে। এর পরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের পিই রেশিও অবস্থান করছে ১৩ দশমিক ১১ পয়েন্টে।

এ ছাড়া বীমা খাতের ১৫ দশমিক ১০ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৫ দশমিক ৬৭ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৫ দশমিক ৭৬ পয়েন্ট, চামড়া খাতের ১৬ দশমিক ৬৪ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৭ দশমিক ৫৩ পয়েন্ট, বস্ত্র খাতের ১৭ দশমিক ৫৪ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৯ দশমিক ৪৮ পয়েন্ট এবং তথ্যপ্রযুক্তি খাতের ১৯ দশমিক ৭৬ পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

বাকি খাতগুলোর ইপি ২০-এর ওপরে অবস্থান করছে। এরমধ্যে ভ্রমণ ও অবকাশ খাতের ২০ দশমিক ৪৯ পয়েন্ট, সিরামিক খাতের ২১ দশমিক ২০ পয়েন্ট, খাদ্য খাতের ২১ দশমিক ৯৯ পয়েন্ট, আর্থিক খাতের ২৩ দশমিক ৮৯ পয়েন্ট, বিবিধ খাতের ২৭ দশমিক শূন্য ৭ পয়েন্ট, পেপার খাতের ৩৫ দশমিক ২৭ পয়েন্ট, সিমেন্ট খাতের ৩৯ দশমিক ৪৩ পয়েন্ট এবং পাট খাতের ৭৬৮ দশমিক ৭৫ পয়েন্ট।