২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবার অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

অভিনেতার বাইরেও একজন প্রযোজক ও পরিচালক অজয় দেবগন। প্রায় ৪ বছর পর আবারও পরিচালনায় আসছেন এই অভিনেতা। তার নতুন এই ছবির নাম ‘মে ডে’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন। ‘খাকি’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘সত্যাগ্রহ’, ‘আগ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। ২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়। পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য দমবার পাত্র নন বলিউডের ‘তানহাজি’। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

জানা গিয়েছে, বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনি নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। চিত্রনাট্যের চূড়ান্ত পর্বের কাজ চলছে বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে ছবির শুটিং।