২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সোমবার করাচি যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের । তার আগে নিয়ম অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে বিপত্তি। দুই দফায় পজিটিভ এসেছে বাংলাদেশের এ অভিজ্ঞ ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল। পিএসএলের প্লে অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর। সেখানে তো যেতে পারছেনই না, বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

মাহমুদউল্লাহ বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এ ছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’ তিনি বলেন, ‘পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি যদি, সেই আশা করছি।’ গত ২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহর দল। টুর্নামেন্টের অন্য সবার মতো তিনিও ছিলেন জৈব-সুরক্ষা বলয়ে। টুর্নামেন্ট শেষে কয়েকদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন তিনি অনুশীলন করতে।