২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেন সুন্দরী মহিলারা! দাবি গবেষণায়

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

পথে-ঘাটে কোনও সুন্দরী মেয়েকে দেখলে অধিকাংশ ছেলেদের মনের ভিতরটা হু হু করে ওঠে! সুন্দরী মেয়ে দেখলেই বুকের ভিতরটায় ‘উথাল পাথাল’ হওয়ার অনেক ঘটনা আমরা সিনেমার পর্দায় দেখেছি। তবে বাস্তবেও যে এমন অনেকের সঙ্গেই হয় তা আমরা জানি, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় সে কথা স্বীকারও করেন অনেকে। তবে এ বিষয়ে এখনই সংযত হওয়া জরুরি। কারণ, স্পেনের একদল গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যে ভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায় তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়! বছর খানেক আগে ওয়েবএমডি-এর একটি প্রতিবেদনে এ সম্পর্কে প্রথম জানা যায়। এই প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবনতা বেশি। দীর্ঘ ৯ বছরের গবেষণার পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই গবেষকদের দাবি, এই মানসিক চাপ কখনও কখনও এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে!

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এই ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে আমাদের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, সুন্দরী মেয়েদের দেখলেই সতর্ক ভাবে সংযত হওয়া জরুরি।