২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হাড্ডাহাড্ডি লড়াই : বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।  বাংলাদেশ সময় বুধবার বেলা ৩ পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে ভোটের যে ফল এসেছে, তাতে দেখা যাচ্ছে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ২৫টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন।  তবে এখন কয়েকটি সুইং স্ট্যাটের ফল ঘোষণা বাকি। সেগুলোর ওপর নির্ভর করছে আগামী চার বছর হোয়াইট হাউস কার দখলে থাকবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই চলছে। এখন পর্যন্ত বাইডেন ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন আর ও রিপাবলিকান ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ৩২ ইলেকটোরাল ভোট।  আর ট্রাম্পের ২৭০টি পেতে বাকি ৫৭টি ইলেকটোরাল ভোট। সুইং স্ট্যাটগুলোর কোনো কোনোটায় ট্রাম্প জয়ী হচ্ছেন, কোনোটায় আবার বাইডেন। ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ২৯ ইলেকটোরাল কলেজ ভোটের গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।  রাজধানী ওয়াশিংটনের বরাবরের মতো জয় পেয়েছেন ডেমোক্রেটরা। বেশি সংখ্যক অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। কিন্তু সেগুলোতে ইলেকটোরাল ভোট কম।  রিপাবলিকান প্রার্থী ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্য দখলে নিয়েছিলেন ট্রাম্প।  বাইডেন ১৮টি রাজ্যে জয়ী হলেও সেগুলোকে ইলেকটোরাল ভোট বেশি। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটন রয়েছে।  ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন এসব রাজ্য থেকে জয়ী হয়েছিলেন। আরও কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের ফল এখনও বাকি।  এগুলোর মধ্যে রয়েছে-অরিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসালভানিয়া ও উইসকনসিন।