২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’। সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। এটিকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।

তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে। টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্নস্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।  দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২’শ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খবর নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।