২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বেবন্দরে ৪৬তম বর্নাঢ্য জশনে জুলুস উদযাপিত

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বন্দরে ৪৬তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২৭অক্টোবর) সকাল ১০টায় মদনগঞ্জ বটতলাস্থ্য আসাদ প্রধানের চেম্বার থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে বন্দরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে কদমরসূল দরগাহ শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়। জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) শোভাযাত্রায় নেতৃত্বদান এবং আখেড়ী মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)। ৪৬তম ঐতিহাসিক জশনে জুলুসে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান। জশনে জুলুস শোভাযাত্রার উদ্বোধন করেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)। মঙ্গলবার সকাল থেকে হাজার আশেকে রাসুল ধর্মপ্রান মানুষ মদনগঞ্জ বটতলায় ব্যানার, ফেস্টুন, মাইক নিয়ে জড়ো হয়ে জশনে জুলুস শোভাযাত্রার প্রস্তুতি নেয়। সকাল ১০টায় জশনে জূলুস মিছিল মদনগঞ্জ বটতলা থেকে শুরু হয় এসময় উপস্থিত ছিলেন, জুলুস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাজী আসাবুদ্দিন আশু, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজীম উদ্দিন প্রধান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মাওলানা তামিম বিল্লাহ আল কাদরী, আনোয়ার হোসেন প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল, শরীফ হাসান চিশতি, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, প্রচার সম্পাদক সোহেল খান, ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাহাত হাসান রাব্বি প্রমুখ। বর্নাঢ্য জশনে জুলুস শোভাযাত্রায় এলাকায় হাজার হাজার নর নারী ফুলের পাপড়ী ছিটিয়ে রাসুল (সাঃ) এর আগমনের আনন্দে উদযাপিত জুলুসকে অভ্যর্থনা জানায়। এরপর নবীগঞ্জ বাগ এ জান্নান কবরস্থানে এসে কবরবাসীদের জন্য বিশেষ দোয়া করেন আওলাদে রাসুল আল্লামা বাহাদুর শাহ। বন্দরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে কদমরসূর রসুল দরগাহ প্রাঙ্গনে জশনে জুলুস শোভাযাত্রা শেষ হয়ে দরগাহ মসজিদ প্রাঙ্গনে ঈদ এ মিলাদুন্নবীর (সাঃ) এর উপর আলোচনা ও আখেড়ী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেড়ী মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)। এসময় উপস্থিত ছিলেন জশনে জুলিুস কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ সিদ্দিকুর রহমান সেক্রেটারী, মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফউল্লাহ শাহিন, মোতাওয়াল্লী কমিটির নজরুল ইসলাম, রবিউল আউয়াল, শামিউল ইসলাম উচ্ছাস, আরাফাত হোসেন জুবায়ের প্রমুখ। উল্লেক্য যে, ১৯৭৪ সালে রাসুল (সাঃ) এর ৪০তম বংশধর জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা আকবু নসর সৈয়দ মোঃ আবেদ শাহ আল মাদানী (রঃ) এর নেতৃত্বে সর্বপ্রথম বন্দরে জশনে জুলস শোভাযাত্রা উদযাপন করা হয়, এ বছর ৪৬তম জশনে জুলুস উদযাপিত হয়।