২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শীতের আমেজ গ্রামে শুরু…………….

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বাংলা ক্যালেন্ডারে ৯ কা‌র্তিক। হেমন্তকাল। কিন্তু এই সময়েই গ্রামেগঞ্জে শী‌তের আবাহন। দি‌নের পুরোটাভাগে কিছুটা গরমের ভাব। কিন্তু রাত নামলেই ভিন্ন আমেজ। সারারাত শি‌শির পড়ে। ভো‌রে দেখা যায় কুয়াশা। শেষ রা‌তের দি‌কে হালকা শীতও পড়‌তে শুরু ক‌রে‌ছে। সবুজ ঘাষের ডগায় জ‌ম‌ছে শি‌শির কণা। রাজধানীর আশপাশের জেলা শহরগু‌লো‌তে এমন দৃ‌শ্যের দেখা মে‌লে‌। ঢাকার বাহিরেও গ্রামেগঞ্জে শীতের আমেজ এসেছে। রবিবার ঢাকার খুব কা‌ছের জেলা মাদারীপু‌রের বি‌ভিন্ন এলাকা ঘু‌রে সকালে ফিন‌ফি‌নে কুয়াশার আকিঁবুকি দেখা গে‌ছে। এসব এলাকায় ভোর রা‌ত্রে শীতও প‌ড়ে।

কাল‌কি‌নির উত্তর রাজদী গ্রা‌মের জ‌লিল মোল্লা ব‌লেন, কা‌র্তিক মা‌সের শুরু থে‌কে রাতে কুয়াশা পড়‌তে শুরু ক‌রে‌ছে। ভোর রা‌তে শীতও পড়তে শুরু করেছে। একই গ্রা‌মের স্কুলছাত্র তা‌মিম জানায়, সে প্রতি‌দিন ভো‌রে মক্ত‌বে পড়‌তে যায়। ক‌য়েক‌দিন ধ‌রে ভো‌রে কুয়াশা পড়ছে। তাই সকা‌লে সে হালকা শীতের পোশাক জ‌ড়ি‌য়ে মক্ত‌বের দি‌কে পা বাড়ায়। ঋতুচ‌ক্রে শীতকাল শুরু না হ‌লেও শিশির ভেজা সকাল শীতের আগমনী বার্তা দি‌চ্ছে। হেম‌ন্তের সকালে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো জানিয়ে দেয় শীতের আবাহন। শেষ রা‌তে টিনের চালে শিশির বিন্দু পড়ার শব্দও বিমোহিত করে। জা‌নি‌য়ে দেয় এই বুঝি চলে এলো শীতকাল। তাই শীত‌কে বরণ ক‌রে নিতে বছরজুড়ে আলমারিতে তু‌লে রাখা লেপ-তোষক রোদে গরম করে নেওয়া হ‌চ্ছে।