২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে এবং জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
রোববার ১৮ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচীতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা বলেন, নারায়ণগঞ্জ বন্দরে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। অথচ আসামীদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা নেই, সেই সাথে সাংবাদিকদের একের পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আপনার যদি বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকিব।
সাংবাদিক সংস্থার নেতারা আরও বলেন, সাংবাদিক সাগর রুণী হত্যার বিচার এখনও পাইনি। একের পর এক সাংবাদিকদের হত্যার করবে সন্ত্রাসীরা আর আমরা চুপ করে বসে থাকবো এটা হবে না। আমরা আর প্রতিবাদ নয় প্রতিরোধ করবো। প্রয়োজনে রাজপথে নেমে ঢাকাসহ সারাদেশ অচল করো দিবো ইনশাআল্লাহ।
প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য শাহজাহান মোল্লা, মো. আলমগীর গণি, সদস্য সচিব আবুল বাশার মজুমদার, সাজ্জাদুল কবীর, মো. কামরুল ইসলাম, এম এ মজিদ, মিজানুর রহমান পিন্স, সাব্বির আহমেদ সেন্টু, সাধারণ পরিষদের সদস্য আনোয়ারুল হক, ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রধান, অর্থ সম্পাদক মো. শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক আমেনা বেগম, সদস্য সাইদ, তানিয়া, মো. শামীম ইসলাম,জি. কে. রাসেল, সাংবাদিক আমির হোসেন পাটোয়ারী ও শহীদুল্লাহ সংস্থার নেতৃবৃন্দ।