২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে জাহাজ কর্মচারীর ছুরিকাঘাতে এক কর্মচারী নিহত। মাস্টার ও বাবুর্চি আহত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতে আরেকটি খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার বন্দরের মাহমুদনগর এলাকায় খুনের এ ঘটনাটি ঘটে। একটি নোঙর করা জাহাজে খাবার খাওয়াকে কেন্দ্র করে জাহাজের কর্মচারী সবুজের(২৬) এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপর কর্মচারী টিটন সরকার(৩৫)। এ সময় সবুজ জাহাজের মাস্টার তাজুল ইসলাম(৪৫) ও বাবুর্চি মোশারফ হোসেনকে(৪০) কুপিয়ে আহত করে শীতলক্ষ্যা নদী সাঁতরে পালিয়ে যায় । আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত টিটন সরকার নড়াইলের লোহাগড়ার ইটনা এলাকার আবদুস সাত্তারের ছেলে। সবুজ গোপালগঞ্জ সদর থানার বড়পা গ্রামের দিলীপের ছেলে। এ ঘটনায় পুলিশ সবুজের চাচাত ভাই নাহিদকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে এমভি নিউটেক -৪ নামে একটি ক্লিংকারবাহী জাহাজ নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদ নগর এলাকার ইএনসি সিমেন্টের ঘাটে নোঙর করে। সবুজসহ জাহাজের সব ষ্টাফ দুপুরের খাওয়া খায়। বিকেল ৪টার দিকে সবুজ বাবুর্চির কাছে আবারও খাবার চায়। খাবার না দেয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং মারামারি হয়। এক পর্যায়ে সবুজ ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে জাহাজ কর্মচারী টিটন সরকার ঘটনাস্থলেই মারা যান। এ সময় ছুরিকাঘাতে আহত হন জাহাজের মাস্টার তাজুল ইসলাম ও বাবুর্চি মোশারফ হোসেন। ঘটনার পর সবুজ জাহাজ থেকে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুইয়া জানান, খাবার নিয়ে জাহাজের স্টাফদের মধ্যে ঝগড়া হয়। এ সময় এক স্টাফ ছুরি নিয়ে হামলা করে। এতে জাহাজের ৩ জন স্টাফ আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে টিটন সরকার নামে একজন মারা যান। এ ঘটনাটি নৌপুলিশ দেখবে বলে তিনি জানান।