২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর মডেল প্রেস ক্লাবের উদ্যোগে………….. সাংবাদিক ইলিয়াস শেখ হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধব

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

বন্দর মডেল প্রেস ক্লাব আয়োজিত নারায়ণগঞ্জ বন্দরে সাংবাদিক ইলিয়াস শেখ হত্যার শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধব অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় বন্দর ফায়ার সার্ভিসের সামনে এ মানববন্ধব আয়োজন করেন বন্দর মডেল প্রেস ক্লাব।

বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আরিফের পরিচালনায় ও সহ-সভাপতি জি. কে. রাসেলের সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধবে সাংবাদিকরা কঠোর হুসিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ড নিয়ে প্রথম থেকেই পুলিশের রহস্যজনক ভূমিকায় রয়েছে। এখন পর্যন্ত বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের কোন ভুমিকা দেখছি না। তবে এ হত্যাকান্ড নিয়ে পুলিশ যদি কোন রকম তালবাহানা করে তাহলে সাংবাদিকরা কঠোরভাবে তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে। প্রসাশনের উদ্দশ্যে করে সাংবাদিকরা বলেন, আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না, সাগর রুনী হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। তবে আমরা সাংবাদিক ইলিয়াস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে নারায়ণগঞ্জসহ সারাদেশে অচল করে দিবো বলে কঠোর হুসিয়ারি দেয়া হবে মানববন্ধন থেকে।

এসময় বক্তব্য রাখেন, অনলাইন নিউজ পোর্টাল জাগোনারায়ণগঞ্জ২৪.ডট কমের সম্পাদক ও জাগোরণী টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এম আর হায়দার রানা, সোনারাগঁও রিপোর্টস ক্লাবের সাধারন সম্পাদক অনিক, চ্যানেল এস টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, বাংলা টিভির চীফ নিউজ প্রেজেন্টার আবু সাইদ, জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব সুলতান মাহমদ, ভোরের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হায়দার, দেশ পত্রিকার বন্দর প্রতিনিধি আবু নাসের।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংবাদিক শেখ আরিফ, বাদল খান, সুজন, শামীম ইসলাম রাসেদুল হাসান অভি, জিয়া, শহিদুল ইসলাম শিপু,শাহরিয়া প্রধান ইমন, কিবরিয়া, সাফায়েত, নুরে আজাদ, সুমনসহ উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধবে নিহত সাংবাদিক ইলিয়াসের পরিবার, রাজনীতিবিদ, মানবাধিকার সংস্থাসহ শতশত সাধারণ জনগন অংশগ্রহণ করেন।