২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চট্রগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে লরি, নিহত ৩

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি-চালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত একজন হলেন মো. হানিফ, বাকি দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর দুর্ঘটনায় আহতরা হলেন- সৈকত চাকমা, সিএনজি চালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর।প্রতক্ষদর্শীরা জানান, সকালে সিএনজি অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। এ সময় লরিটি চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

 

 

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে লরিটি সিএনজিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।