২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

বন্দর মুখফুলদীতে মুন্নাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেফতার নেই

সাইদুর রহমান, শান্ত…

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুন্না নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে আহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। তবে এখনও পর্যন্ত এ মামলায় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত মুন্না বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ছোনখোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে। এতে মামলার আসামিরা হলো: বন্দর উপজেলার মুখফুলদী নয়ানগর এলাকার আনোয়ার মিয়ার ছেলে কিশোর গ্যাংয়ের নেতা জুনায়েদ (১৮), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিয়াম (১৬), নবী হোসেন মিয়ার ছেলে ইফরান, শাখাওয়াত মিয়ার ছেলে ফাহাদ (২০), মোক্তার মিয়ার ছেলে অন্তর (১৮), ইসমাঈল মিয়ার ছেলে শুভ (২৪), আনোয়ার (৫০), মালেক সরদারের ছেলে আল ইসলাম (৫০)। এছাড়াও মামলায় ৮/১০জনকে ও অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে বন্দর উপজেলার মুখফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুন্নাকে পথরোধ দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত বিবাদীরা মারধর সহ এলোপাথাড়ি কোপাতে থাকে। মাটিতে পড়ে গেলে তার সঙ্গে থাকা স্বর্ণের চেইন নিযে যায় এবং একটি মোবাইল ভাঙচুর করে। মুন্নার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মহসিন মিয়া জানান, আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছি। গ্রেফতার না হওয়ায় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।