২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৪১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৯ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা এডিবির তহবিল থেকে ভ্যাকসিন কিনতে সহযোগিতা পাবে বাংলাদেশও

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য নয় বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেয়া হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় ২ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার জানান, ‘টিকা কেনাসহ করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে এডিবি আজকে নয় বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল তৈরি করেছে। এডিবির অংশীজন সবার জন্য এ তহবিল তৈরি করা হয়েছে। এর মধ্য থেকে কোন দেশ কত পাবে এবং এর মধ্যে ঋণ থাকতে পারে, অনুদানও থাকতে পারে– এই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। আজকে এডিবি কেবল একটা তহবিল সৃষ্টি করল।’ অংশীজন হওয়ায় বাংলাদেশও এডিবির এ তহবিল থেকে সুবিধা পাবে জানিয়ে গবিন্দ বার বলেন, ‘নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।’