২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে ‘Socially Distanced, Digitally Connected’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরো জানান, ৯ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০” উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মাননীয় মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ। এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “Embracing Digital Technologies in the New Normal”। বিষয়ভিত্তিক ২৪টি সেমিনার আয়োজন করা হবে এ মেলায়। তৃতীয় দিন ১১ ডিসেম্বর এ অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ‘‘Inclusive Development’’ বিষয়ে একটি বিশেষ সেমিনার যেখানে উপস্থিত থাকবেন WHO-i Mental Health welqK Expert Advisory Panel এর সদস্য এবং অটিজম বিষয়ক National Advisory কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। একই দিন সন্ধ্যা ৫:৩০টায় হবে সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা প্রদান করা হবে। ডিজিটাল ওয়ার্ল্ডে আরোও থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল মুজিব কর্নার। মিউজিক্যাল কনসার্ট সবসময় একটি আকর্ষণীয় বিষয়। ভিন্ন স্বাদের এ ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রতি সন্ধ্যায় থাকবে মিউজিক্যাল কনসার্ট। ভার্চুয়াল প্রোডাকশন এর মাধ্যমে বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় এক অভূতপূর্ব সঙ্গীত আয়োজনের স্বাদ পাবেন দর্শনার্থীরা এ কনসার্টে। ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য িি.িফরমরঃধষড়িৎষফ.ড়ৎম.নফ এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে অঢ়ঢ় ডাউনলোড করতে হবে। এ অঢ়ঢ় যখন লাইভ করা হবে তখন রেজিষ্টার্ড দর্শনার্থীর কাছে মেসেজ আসবে। অঢ়ঢ় ডাউনলোড সম্পন্ন হলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশগ্রহণ করা যাবে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে বিশ্বের সাথে স্যাটেলাইট যুগে বাংলাদেশকে সংযুক্ত করেছিলেন। এর ৪৩ বছর পর বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন করে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজেদের স্থান করে নেয়। তিনি বলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার ১১ বছর পর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের ধনী-দরিদ্র, উন্নত-অনুন্নত সকল রাষ্ট্র যখন একই সমস্যার সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ দেশ গুলোও পরিস্থিতি মোকাবেলা করতে হিমসীম খাচ্ছে, ঠিক সে সময় বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ ব্যবস্থা ও বিচারিক কাজসহ সবকিছু চলমান সম্ভব হয়েছে। তিনি বলেন বিগত সময়ে দেশে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কারণেই তা সম্ভব হয়েছে। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বক্তব্য রাখেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও অধীনস্থ সংস্থার কর্মকর্তাবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।