২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৮ লাখেরও বেশি গৃহহীন পাচ্ছে ঘর : ত্রাণ প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ৮ লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব শতবার্ষিকী উপলক্ষে যাদের জমি আছে, ঘর নাই ও যাদের ভূমি নাই তাদের নতুন করে তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সকলকে গৃহ ও ভূমি প্রদান করা হবে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই তাদেরকেও সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়া হবে। এনামুর রহমান বলেন, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাসের জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন সরকার। এসময় উপস্থিত ছিলেন, সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।