২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৭ জন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছুই হবে না : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বিএনপির ৭ জন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছু হবে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের (বিএনপি) সর্বমোট ৭ জন সংসদ সদস্য আছেন। তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে, ১০ তারিখ সরকার হটিয়ে দেবে। এখন নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। এই পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না; বরং ক্ষতি হবে বিএনপির।তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এই পদত্যাগেও তাদের ক্ষতি হবে। ওই ৭ জন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছু হবে না। নিয়মানুযায়ী সেখানে উপনির্বাচন হবে।বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ১০ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোড় ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। যে মাঠে তারা সমাবেশ করেছে সে মাঠে গরুর হাট বসে। তারা সে মাঠই পছন্দ করেছে। তাদের আরো অনেক বিকল্প বড় মাঠের কথা বলা হয়েছিল। কিন্তু তাদের গরুর বাজারের মাঠই পছন্দ। তিনি বলেন, যে মাঠে তারা সমাবেশ করেছে সেটার আয়তন হলো ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট এলাকা লাগে। ফলে সে মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরে রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়। হাছান মাহমুদ বলেন, বিএনপি-সন্ত্রাস, নৈরাজ্যের পথ পরিহার করতে পারেনি। নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে তারা কি করেছে সেটা দেশবাসী দেখেছে। তারা এই পথ পরিহার করতে না পারলে তাদের মঙ্গল হবে না।দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কূটনীতিকদের হস্তক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের অবশ্যই জেনেভা কনভেনশন মেনে চলা উচিত।