২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৬ষ্ঠ ধাপের পৌর নির্বাচনের পরিপত্র জারি

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ৮ মার্চ, ২০২১

৬ষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে দুটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৮ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, গতকাল সন্ধ্যায় এ পরিপত্র জারি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিপত্র-১ এ বলা হয়েছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে সময়সূচি, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ এবং মনোনয়নপত্র আহ্বানের গণবিজ্ঞপ্তি জারি, মনোনয়ন দাখিল, নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় মনোনয়ন, স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতার সপক্ষে সমথনসূচক স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল ও যাচাই ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র-২ এ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা, প্রস্তাবক-সমর্থকের যোগ্যতা, জামানত, মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ষষ্ঠ ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ভোট গ্রহণ করা হবে ১১ এপ্রিল। ১১টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ষষ্ঠ ধাপে যে পৌরসভাগুলোয় নির্বাচন হবে, সেগুলো হলো—পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী এবং যশোরের নওয়াপড়া (অভয়নগর)। উল্লেখ্য, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন হয় ১৬ জানুয়ারি। তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন হয় ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচন হয় ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ৩১টি পৌরসভায় নির্বাচন হয়।