২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৬নং ওয়ার্ডে গরীব দু:স্থদের মাঝে সেমাই চিনি বিতরণ

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে অসহায় গরীব ও দু:স্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকাল ১১ টায় মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজের উদ্যোগে গোদনাইল এসও রোড এলাকাস্থ মেঘনা ডিপোর গেইট সংলগ্নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: আশরাফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত সেমাই চিনি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ মতিউর রহমান (মতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক গাজা মাঈনুদ্দিন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি হযরত আলী ও যুবলীগ নেতা খন্দকার মানিক মাষ্টার সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান মতি বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের একটু সেমাই রান্না করার সামর্থ নেই। এটা আমাদের ধনীদের জন্য লজ্জাকর। তাই যারা দুঃস্থদের পাশে এগিয়ে আসে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধনীদের কাছ থেকে এই প্রাপ্যটা গরীবের হক। এই হক পুরণ না করলে মুসলিম আইনে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। যারা এরূপ কর্মকান্ডে নিজেদেরকে সংযুক্ত করেন তাদের জন্য সবার উদ্দেশ্যে তিনি দোয়া কামনা করেন।

এসময় আলা হযরত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আশরাফ উদ্দিন ঈদের আনন্দকে অসহায় গরীব মানুষের মাঝে বিলিয়ে দিতে এ আয়োজন করেছেন জানিয়ে ভবিষ্যতেও যাতে আরো বেশি করে গরীব-দুঃস্থদের সাহায্য করতে পারেন সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।