২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৫ বছর পর দেশে ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ | আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ ৫ বছর পর নিজ দেশে ফিরেছেন। ১৯৯০-এর দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং অভিনয় থেকে সরে দাঁড়ান। গত ২৫ বছর ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

তবে দেশের টানে প্রায়ই বাংলাদেশে আসেন তিনি। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। সে সময় সুযোগ পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পাশাপাশি তার স্বামী, সরকারি কর্মকর্তা ও প্রযোজক ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন—অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনায়ও ফিরতে পারেন তারা।

শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশন। তাদের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো দর্শকনন্দিত ও ব্যবসাসফল সিনেমা।

তবে এবারের দেশে ফেরাটা অনেকটা নীরবেই করেছেন তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী। সংবাদমাধ্যমের আড়ালেই সময় কাটাচ্ছেন তিনি।

কালবেলা..