২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৪ মহানগরে নতুন পুলিশ কমিশনার

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মহানগরে পুলিশ কমিশনার পদে পরিবর্তন হয়েছে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ২২টি এসেছে রদবদল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে পদায়ন করা হয়।

চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়।

ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে দেয়া হয়েছে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব।

রংপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন নুরে আলম মিনা, যিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আর চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব।