২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৪ দফা দাবিতে শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সেশনজট নিরসনসহ ৪ দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিক্যাল শিক্ষার্থীরা। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা গত কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ ডিন স্যারের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন) কাছে গিয়েছিলাম। আজ আমাদের দাবি পূরণের একটা লিখিত নোটিশ দেওয়ার কথা ছিল। কিন্তু উনি বলছেন, আজ না, কাল জানাবেন। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো জানিয়ে আসেন মেডিক্যাল শিক্ষার্থীরা।  সেদিন পাওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণের নোটিশের আশায় বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হন। সেখান থেকে তারা ডিনের কার্যালয়ে যান। কিন্তু নোটিশ না পেয়ে বেলা ১১টার দিকে মেডিক্যাল শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগের দিকে রওনা হন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।  শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আরিফুর রহমান সরদার বলেন, মেডিক্যাল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে লিংক রোড দিয়ে যানবাহন চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো ঝামেলা নেই।