২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৪ঠ এপ্রিল বন্দর গণহত্যা দিবস

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৩ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

৪ঠ এপ্রিল বন্দর গণহত্যা দিবস

– নারায়নগঞ্জ প্রতিনিধি.
৪ এপ্রিল রোববার বন্দর গণ হত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর পাক হানাদার বাহিনী। বন্দরবাসীর জন্য দিনটি বড়ই বেদনাদায়ক এবং শোকের । এ দিন বিভিন্ন গ্রাম থেকে ৫৪ জন হিন্দু-মুসলমান নিরীহ গ্রামবাসীকে ধরে এনে ব্রাশ ফায়ারে হত্যা করে হানাদাররা। পরে লাশগুলো আগুনে পুড়িয়ে উল্লাস করে । সে দিনের কথা মনে হলে আজও গা শিউরে ওঠে এলাকাবাসীর।
প্রত্যক্ষদর্শী কাজী বশির এন সিটি নিউজ ২৪.কমকে জানান, ১৯৭১ সালের ৪ এপ্রিল ভোরে রাজাকার এবং স্থানীয় দোসরদের সহায়তায় বন্দরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনী । তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয় । বিভিন্ন গ্রাম থেকে নিরীহ ৫৪জন মানুষ ধরে এনে সিরাজদ্দৌলা ক্লাবের মাঠের দক্ষিণ- পশ্চিম কোণে জড়ো করে। এরপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। ব্রাশ ফায়ারে কেউ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। গুলিবিদ্ধ অনেকে মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকেন। সিরাউদ্দৌলা ক্লাব মাঠে রক্তের ¯্রােত বয়ে যায়। রক্ত স্রোতে মাঠের সবুজ ঘাস লাল বর্ণ ধারণ করে। লাশের উপর লাশ পড়ে থাকে।
কিন্তু বর্বরতার এখানেই শেষ নয়। ঘাতকেরা আশপাশের গ্রাম থেকে মুলি বাঁশের বেড়া এনে লাশের উপর রেখে গান পাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায় আহত ও নিহত ৫৪ জন । এ রোমহর্ষক নারকীয় ঘটনা গ্রামব্সাী অনেকে দূর থেকে অবলোকন করেছেন। হৃদয় বিদারক দৃশ্য মনে হলে আজও আঁতকে উঠেন তারা। শিউরে উঠে গা। আজও ধঁুঁকরে ধুঁকরে কাঁদেন শহীদ পরিবারগুলো। বিকৃত হয়ে যাওয়ায় সব মরদেহ সনাক্ত করা সম্ভব হয়নি।
৫৪ জন শহীদের মধ্যে মাত্র ২৫ জনের নাম এবং পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন, ছমিরউদ্দিন সরদার, মন্তাজউদ্দিন মাস্টার, আলী আকবর, রেজাউল ইসলাম বাবুল, আমির হোসেন, নায়েব আলী, আলী হোসেন, ইউসুফ আলী, সুরুজ চন্দ্র কানু , জবুনা চন্দ্র কানু, লছমন চন্দ্র কানু, কানাই লাল কানু, গোপাল চন্দ্র, ভগবত দাস, দুর্গাচরণ প্রসাদ, নারায়ন চন্দ্র প্রসাদ, ইন্দ্রা চন্দ্র দাস, সুরেশ চন্দ্র দাস, দিগেন্দ্র চন্দ্র বর্মন, বুনেল চৌধুরী, মোবারক, হারাধন মাস্টার, নারায়ন চৌধুরী, বাদশা খান ও পরেশ দাস।

বন্দর গণহত্যা দিবস উদযাপন কমিটির সম্পাদক ইউসুফ হাসান ননীএন সিটি নিউজ ২৪.কমকে জানান, করোনার কারণে এবারও অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়েছে। সিরাজদ্দৌলা ক্লাব মাঠে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে আজ পু®প স্তবক অর্পণ,কালো পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জলন, মিলাদ মাহফিল, প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।