২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৩ নং ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আইভী

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নং ওয়ার্ডে ১৩ কোটি টাকা ব্যয়ে চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করে ঠিকাদার ও দায়িত্বরত প্রকৌশলীদের কঠোর ভাষায় শাষিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় তিনি কাউকে না জানিয়ে গোয়েন্দা স্টাইলে ৩ নং ওয়ার্ডের মাদানীনগর থেকে নিমাইকাশারী বাজার হয়ে সানারপাড় লন্ডন মার্কেট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় কাজে ধীরগতি ও নানা অনিয়মের কারণে মেয়র সিটি কর্পোরেশনের উপ-সহকারি প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, জীবন কৃষ্ণ সরকার ও ঠিকাদার মোঃ জাকির হোসেনকে ভর্ৎসনা করে কঠোর ভাবে শাষান।

কাজ পরিদর্শন করতে গিয়ে মেয়র কৌশলগত ভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসষ্ট্যান্ড থেকে নিজের গাড়িটি মাদানীনগর মাদ্রাসার ঢালে পাঠিয়ে তিনি মৌচাক ক্যানেলপাড় সড়ক দিয়ে পায়ে হেটে মাদানীনগর চৌরাস্তায় যান। সেখান থেকে তিনি পায়ে হেটে উন্নয়ন কাজ দেখতে দেখতে নিমাইকাশারী বাজার হয়ে সানারপাড় সোনামিয়া মার্কেট পর্যন্ত যান । দীর্ঘদিন গত হলেও এই সড়ক উন্নয়ন কাজ গতিময় না হওয়ায় তিনি প্রথমে ঠিকাদার ও পরে দায়িত্বরত প্রকৌশলীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে কঠোর ভাবে শাষিয়ে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আসছে বর্ষা মৌসমের আগেই দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।

কাজের ধীরগতি ও অনিয়মের প্রতি মেয়রের সজাগ দৃষ্টি থাকায় উপস্থিত এলাকাবাসী সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিন্ম মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে মেয়রের কাছে অভিযোগ জানান স্থানীয়রা।

এসময় মেয়রের আগমনের খবর পেয়ে আওয়ামীলীগ নেতা সাদেকুর রহমান, মাহবুবুর রহমান লালচাঁন, যুবলীগ নেতা কামরুজ্জামান বাবু, মকবুল হোসেন, রিপনসহ ২০/২৫ জন এলাকাবাসী ছুটে গেলেও ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর যাননি।